leadnewsডেমরা

ডেমরায় ওপেন স্কাউটস গ্রুপের ৬ষ্ঠ তম ডে-ক্যাম্প,২০১৯ অনুষ্ঠিত

মোঃ হারুন অর রশিদ:ডেমরায় বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার এর নিয়ন্ত্রাধীন ডেমরা ওপেন স্কাউটস গ্রুপের ৬ষ্ঠ তম ডে-ক্যাম্প,২০১৯ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকাল আট ঘটিকায় আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলহাজ্জ্ব মোঃ কামরুজ্জামান খান (সুমন)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৭০নং_ওয়ার্ড_কাউন্সিলর হাজী_আতিকুর_রহমান আতিক, বি,এইচ এস ঌ0 ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, বাংলাদেশ স্কাউট এর কমিশনার মোহাম্মদ আতিকুজ্জামান রিপন,বাংলাদেশ স্কাউট ঢাকা জেলার রোভার মু,ওমর আলী প্রমুখ ।
অনুষ্ঠানে ঢাকা জেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় সাত শত রোভার স্কাউট ও বিএনসিসি সদস্য অংশগ্রহণ করে ।