ঢাকা-৫ আসনে সতন্ত্র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান সজলের গনসংযোগ।
বিশেষ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা—৫ আসনে সতন্ত্র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান সজল মোল্লা- নির্বাচনি প্রচার—প্রচারণা, মিছিল, উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ অব্যাহত রয়েছে। ডিএসসিসির ওয়ার্ডে ওয়ার্ডে তিনি ক্লান্তিহীনভাবে এসব কর্মসূচী পালন করে আসছেন প্রতীক বরাদ্দের পর থেকেই।
সতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল আজ বাদ আসর সকালে যাত্রাবাড়ী থানাধীন ৬৫নং ওয়ার্ডের মাতুয়াইল এলাকায় কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ আদায় করে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে অত্র ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে ঘুরে গনসংযোগ করেন। এসময় ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ট্রাক মার্কর পক্ষে মিছিল করেন।
এ আসনটিতে থাকা ডিএসসিসির ১৪ টি ওয়ার্ডেই ট্রাক মার্কার পক্ষে সমর্থক ও কর্মীরা তাদের প্রত্যাশিত নেতা সজলের পক্ষে নির্বাচনি প্রচার—প্রচারণা করেছেন বলে জানা গেছে।
এ সময় আলহাজ্ব মশিউর রহমান সজল বলেন, ঢাকা—৫ আসনে মোল্লা পরিবারকে অধিবাসীরা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছেন যা ওপেন সিক্রেট। আমার প্রয়াত বাবা ৪ বারের এমপি হাবিবুর রহমান মোল্লা ঢাকা—৫ আসনে তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন এটাও সবার জানা। তখন থেকেই আমি বাবার পাশে থেকে ঢাকা—৫ আসনকে আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত করেছি বাংলাদেশে যা কেউ অস্বীকার করতে পারবেনা। তাই আজও আসনটির রাজনৈতিক অংগনে জনগনের আস্থা ও নির্ভরতা প্রতীক আমার পরিবার যা আমি রক্ষা করে চলবো এবারের নির্বাচনে বিজয়ী হয়ে। বিগত দিনেও জনগন আমাদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবেন। আর আমিও জনগনের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে আল্লাহ বাঁচালে আমি থাকব।


You must be logged in to post a comment.