কুড়িগ্রাম জেলায় বজ্রপাতে মাদ্রাসার শিক্ষকের মৃত্যু
ফিরোজ আলম.:কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতের বিকট শব্দ ও আলোর ঝলকানিতে অবসরপ্রাপ্ত এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহিলাসহ আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার বিকেলে উপজেলার থেতরাই ইউনিয়নের তিস্তা নদী বিচ্ছিন্ন চর গোড়াইপিয়ার গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া গ্রামের বাসিন্দা খাতির উদ্দিনের পূত্র অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক মা. রুহুল আমিন (৭০) স্ত্রী সেমেনা বেগমকে সাথে নিয়ে পার্শ্ববর্তী থেতরাই ইউনিয়নের তিস্তা নদী বিচ্ছিন্ন চর গোড়াইপিয়ার গ্রামে তার জমির বাদাম তুলতে যান। বিকেলে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতের সময় তার স্ত্রী পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়ার কারণে বেঁচে যান।

You must be logged in to post a comment.