ডেমরায় প্রতাররণাপূর্বক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ: থানায় মামলা
ডেমরা নিউজ : ডেমরায় মো. সাগর (৪১) নামে ইট,বালু,রড সিমেন্ট ও পাথরের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণাপূর্বক দুই প্রতারক প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী ডেমরা থানায় শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে অভিযুক্ত দুই জনকে আসামি করে মামলা করেন। অভিযুক্তরা হলেন-জয়পুরহাটের পাঁচবিবি থানার ভীমপুর গ্রামের আতিক হাসান (২৮) ও তার বাবা মো. আব্দুল মালেক বাবু। তবে এ ঘটনায় আসামিরা পলাতক রয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।
ভুক্তভোগীর বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, গত ৮ বছর আগের ব্যবসায়ী সাগর ডেমরার বাঁশেরপুল এলাকায় জোবায়ের এন্টার প্রাইজ নামীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ইট,বালু, রড, সিমেন্ট ও পাথরের ব্যবসা পরিচালনা করে আসছেন। ওই ব্যবসার সুবাদে অভিযুক্ত আতিক হাসানের সঙ্গে পরিচয় হয় সাগরের। আতিক হাসান ও তার বাবা জয়পুরহাটে রকি ট্রেডার্স নামে একই মালামালের ব্যবসা পরিচালনা করেন। সেই সুবাদে গত ২০১৬ সাল থেকে সাগরের আতিকের সঙ্গে ব্যবসায়ীক লেনেদেন শুরু হয়। বিগত ২০১৮ সালের ২৭ নভেম্বর সেঞ্চুরী ভিউ ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে এলসি করে সাগর ও আতিক। এক্ষেত্রে ১৭ হাজার ম্যাট্রিক টন মালামালে টনপ্রতি ১০০ টাকা প্রাপ্তি সাপেক্ষে মালামাল খালাসের জন্য সরকারি ট্যাক্স হিসেবে সাগর রকি ট্রেডার্সকে ৬ লক্ষ ৩০ হাজার টাকা দেয়।
এসআই রফিক আরও জানায়, পরবর্তীতে ভাইয়া ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সাগরের মাধ্যমে রকি ট্রেডার্স ২ হাজার ম্যাট্রিক টন মালামাল সরবরাহের এলসি করেন। এদিকে ১৭ লক্ষ টাকা মূল্যের ওই এলসি’র টাকা রকি ট্রেডার্স পরিশোধঘ না করায় এ টাকা পরিশোধ করতে হয় সাগরকে। এদিকে বিগত ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর হতে ১০ অক্টোবর ২০২১৯ পর্যন্ত বিভিন্ন সময়ে চালানের মারফতে মালামাল সরবরাহের ট্রাক ভাড়া বাবদ ২৫ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা হয়। যার মধ্যে ৬ লক্ষ ৭৪ হাজার টাকা৭৭৭ টাকা পরিশোধ করে রকি ট্রেডার্স। সব মিলিয়ে রকি ট্রেডার্স ডেমরার জোবায়ের ট্রেডার্সের পাওনা ৫৯ লক্ষ ৫১ হাজার ৭২৩ টাকা পরিশোধ না করে নানা তালবাহানা শুরু করে বলে যে টাকা দেবনা। পরবর্তীতে বিভিন্ন মোবাইল নম্বর থেকে আতিক ব্যবসায়ী সাগরকে ফোনে জানায় ব্যবসা করতে হলে আমাদের ১০ লক্ষ টাকা দিতে হবে, অন্যথায় ব্যবসা করতে দিবনা বলে হুমকি ধমকি দেয়।
এ বিষয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

You must be logged in to post a comment.