Uncategorized

রোহিঙ্গাদের ত্রাণ দিতে আজ কক্সবাজার যাচ্ছেন এরশাদ

জাতিগত সহিংসতার শিকার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে আজ বৃহস্পতিবার কক্সবাজার যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ বৃহস্পতিবার সকালে এরশাদ কক্সবাজার যাবেন বলে নিশ্চিত করেছেন তার সহকারী ব্যক্তিগত সচিব মঞ্জুরুল ইসলাম।

তিনি বলেন, স্যার (এরশাদ) মঙ্গলবারই যাওয়ার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন কক্সবাজারের উখিয়ায় যাওয়ার কারণে তা পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে।

জানা গেছে, এরশাদ বৃহস্পতিবার সকালে কক্সবাজার যাবেন। পরদিন শুক্রবার ঢাকায় ফিরবেন। এরশাদের সঙ্গে জাতীয় পার্টির অন্য নেতাদের যাওয়ার কথা রয়েছে।

Levine began to write poetry buy high school essays online as a young man in college, when he was working in the detroit auto industry