পাকিস্তানকে হারাল বিশ্ব একাদশ স্পোর্টস ডেস্ক স্পো
আগেরদিন সিরিজের প্রথম ম্যাচে ২০ রানে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল বিশ্ব একাদশ। তবে দ্বিতীয় ম্যাচে এসে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল তামিম ইকবালরা।
টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে সরফরাজ আহমেদরা। ৪৫ রান করেন বাবর আজম, ৪৩ রান করেন আহমেদ শেহজাদ।
জবাব দিতে নেমে হাশিম আমলার দারুন ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় তুলে নেয় বিশ্ব একাদশ। ৫৫ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন আমলা। তার ইনিংস সাজানো ছিল ৫টি বাউন্ডারি এবং ২টি ছক্কায়। থিসারা পেরেরা ১৯ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। ৫টি ছক্কার মার ছিল তাতে।
তামিম ইকবাল ১৯ বল খেলে ২৩ রান করেন। ২টি বাউন্ডারি, ১টি ছক্কার মার মারেন তিনি।
সিরিজের শেষ ম্যাচ শুক্রবার।

You must be logged in to post a comment.