৬৯ রানেই শেষ পাকিস্তান, ফাইনালে ভারত
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অনুষ্ঠিত আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ২০৩ রানের ব্যবধানে পরাজিত করে ফাইনালে ভারত। ভারতের দেয়া ২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঈশান পোরেলের অসাধারন বোলিংয়ে মাত্র ৬৯ রানে অলআউট হয় পাকিস্তান। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিতে আগামী ৩ ফেব্রুয়ারি। মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া ।
২৭৩ রানের টার্গেটে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তানি ব্যাটসম্যানরা। কোন ব্যাটসম্যানই ইনিংস বড় করতে পারেননি। নাজির, শাদ খান এবং মোহাম্মদ মুসা করেন যথাক্রমে ১৮,১৫ এবং ১১। এছাড়া দলের বাকি ব্যাটসম্যানরা দুই অংকের ঘরে যাবার আগেই আউট হয়ে সাজঘরে ফিরে যান। মাত্র ১৭ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে প্রায় একাই ধসিয়ে দেন ঈশান।
এর আগে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭২ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ১০২ রানে অপরাজিত থাকেন শাবমান গিল। ১৪৮ বলে ৭টি চারে এই রান করেন তিনি।
ভারতের দুই ওপেনার পৃথভী এবং মনোজ করোলা যথক্রমে ৪১ এবং ৪৭ করে মোহাম্মাদ মুসার জোড়া আঘাতে সাজঘরে ফিরে যান। এরপর আর কোনো ব্যাটম্যান সুবিধা করতে না পারলেও লড়ে যান টপ ওর্ডার ব্যাটসম্যান শাবমান গিল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল:২৭২/৯ (৫০ ওভার)
(পৃথভী ৪১, মনোজ কারলা ৪৭, শুবমান গিল ১০২*, হারভিক ২০ ,রিয়ান পেরাগ ২, অভিষেক ৫, কামলেশ নাগারকোটি ১, অনুকুল রয় ৩৩ ,শিভাম মাভি ১০,শিভা সিঙ্গা ১,ঈশান পোরেল ১* ; এরশাদ ইকবাল ৫১/৩, মোহাম্মদ মুসা ৬৭/৪)
পাকিস্তান অনূর্ধ্ব -১৯ দল: ৬৯/১০(২৯.৩ ওভার)
(ইমরান শাহা ২,জাহিদ আলম ৭,নাজির ১৮,আলি আসিফ ১,এম্মাদ আলম ৪, মোহাম্মদ তাহা ৪,শাদ খান ১৫,হাসান খান ১,শাহা আফ্রিদি ০,মোহাম্মদ মুসা ১১, এরশাদ একবাল ১; ঈশান পোরেল ১৭/৪, রিয়ান পেরাগ ৬/২)
ফল: ২০৩ রানে জয়ী ভারত অনূর্ধ্ব-১৯।
প্লেয়ার অব দ্য ম্যাচ: শাবমান গিল (ভারত)
