ডেমরায় ইরাম চত্বরের শুভ উদ্বোধন ।
মোঃ হারুন অর রশিদ:ডেমরায় ইরাম চত্বরের শুভ উদ্বোধন করা হয়েছে । আজ শনিবার বিকেলে মস্তমাঝি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ইরামের স্বরনে এ চত্বরের উদ্বোধন করা হয় ।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ৭০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ শাহ্ ইফতেখার আহমেদ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেমরা জোনের এসি মোঃ রবিউল ইসলাম, রামপুরা ট্রাফিকের জোনের এসি হুমায়ুন কবির, ডেমরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান ও রামপুরা ট্রাফিকের জোনের টি আই বিপ্লব ভৌমিক ও বি এইচ এস-90 ওয়েলফেয়ার সোসাইটি এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহ্ ইফতেখার আহমেদ বলেন, সড়কে চলাচলে সকলকে সচেতন হতে হবে ।তিনি আরো বলেন, ইরামের স্মৃতিকে সম্মান জানাতে এ স্মৃতি চত্বর করা হয়েছে । ইরাম বেঁচে থাকবে আমাদের মাঝে এই স্মৃতি চত্বরের মধ্যে দিয়ে ।
উল্লেখ্য যে, গত ৫ই এপ্রিল এক সড়ক দুর্ঘটনায় মেধাবী ছাত্র ইরাম নিহত হয়েছে ।সে আমুলিয়া পূর্ব পাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ।

You must be logged in to post a comment.