ডেমরায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ওয়ার্কসপ শ্রমিকের আত্মহত্যা
মোঃ হাবিবুর রহমান হাবিব:ডেমরায় বর্তমান লকলাউন ও ভয়াবহ করোনা পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় স্ত্রীর সঙ্গে অভিমান করে সিয়াম আহম্মেদ (২২) নামে ওয়ার্কসপ শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে মৃতের স্ত্রী হীরা মনি (২১) শনিবার ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন। শুক্রবার রাতে ডেমরার সারুলিয়া টেংরা লুৎফরের বাড়ীতে এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধারের পর সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য ওই হাসপাতাল মর্গেই প্রেরন করে। সিয়াম মানিকগঞ্জের সিংগাইর থানাধীন গোবিন্দল গ্রামের আবুল কালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মামলা তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মোজাম্মেল বলেন,গত ১০ মাস আগে সিয়ামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় হীরা মনির। এদিকে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে সিয়াম মানসিকভাবে ভেঙ্গে পড়ে। অভাব অনটনের পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যে চলত মান অভিমান। শুক্রবার রাতেও সিয়াম পারিবারিক বিষয় নিয়ে মোবাইল ফোনে তার বাবা মায়ের সঙ্গে রাগারাগি করে। এদিকে ওই রাত ১০ টা ১০ মিনিটের সময় হীরা মনি পাশের দোকান থেকে সদাই আনতে গিয়ে রাত সাড়ে ১০ টার দিকে এসে দেখে সিয়াম গলায় ফাঁস দিয়েছে। এ সময় প্রতিবেশীদের সহযোগীতায় ঝুলন্ত সিয়ামকে নামিয়ে দ্রুত স্থানীয় নিরু হাসপাতালে গেলে তারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিয়ামকে মৃত ঘোষণা করে।

You must be logged in to post a comment.