—৫ আসনে সতন্ত্র প্রার্থী আলহাজ্ব কামরুল হাসান রিপনের গনসংযোগ
ডেমরা নিউজ:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা—৫ আসনে সতন্ত্র প্রার্থী আলহাজ্ব কামরুল হাসান রিপন নির্বাচনি প্রচার—প্রচারণা, মিছিল, উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। ডিএসসিসির ওয়ার্ডে ওয়ার্ডে তারা ক্লান্তিহীনভাবে এসব কর্মসূচী পালন করে আসছেন প্রতীক বরাদ্দের পর থেকেই।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল ইসলাম রিপনের ঈগল মার্কার পক্ষে সারাদিনই ওয়ার্ড পর্যায়ে এলাকাগুলোতে গণসংযোগ, প্রচার—প্রচারণা, মিটিং—মিছিল করেছেন কর্মী—সমর্থক ও নেতাকর্মীরা। বৃহস্পতিবার রিপন ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ডের মান্নান স্কুল এলাকায় ও ৬০ নং ওয়ার্ডের রেনেসা স্কুল এলাকায় নির্বাচনি ক্যাম্প পর্যবেক্ষন করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ আসনের প্রত্যেকের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছি। এখানে জামায়াত—বিএনপির অবস্থানের বিরুদ্ধে রাজপথের আন্দোলন করে যাচ্ছি। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমি আগে ছাত্রলীগের রাজনীতি করেছি। এখন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। হেফাজত, জামায়াত—বিএনপির সকল কর্মসূচি প্রতিহত করতে যাত্রাবাড়ী চৌরাস্তা আমার নেতাকর্মীরা দখলে রেখেছিল যা এখনো অব্যাহত। শুরু থেকেই যুব সমাজ আমার সঙ্গে কাজ করে। করোনাকালীন সময়ে আমি প্রত্যেক ঘরে ঘরে গিয়েছি।

You must be logged in to post a comment.