১২টি ওয়ার্ডে দোয়া-মিলাদ ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের
স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্বরণসভা ও তাদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের আওতাধীণ ৭৫টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া-মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রথমে ৬৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নীরু আমিন নুরুল’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাফায়েতুল ইসলাম সোজা। এরপর ৬৩ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে মাতুয়াইল মৃর্ধাবাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়। এই অনুষ্ঠানটির আয়োজন করেন ৬৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মো. ইমরান উদ্দিন মিয়া। এতেও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতৃবৃন্দ এবং ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্টে নিহত সকল শহীদদের স্বরণ করেন। পরে ১৫আগস্ট ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় বাবার নীতি-আর্দশকে অনুসরণ করেই জনগণের কল্যাণ নিজেকে উৎসর্গের প্রত্যয় ব্যক্ত করেন সজল। তিনি বলেন, বাবা ৪বার সংসদ সদস্য হিসেবে ঢাকা-৫ নির্বাচনী এলাকার উন্নয়ন ও মানুষের সুখে-দুঃখে সাথে ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে আমার বাবার মতোই এলাকার উন্নয়ণ ও মানুষের সেবা করতে চাই। বাবার কাজের মূল্যায়ন করেই দলীয় সভানেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দেবেন, এটা তার বিশ্বাস। জয়ের বিষয়েও আশাবাদী ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করতে চান। এজন্য দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের দোয়া ও আন্তরিক সমর্থন চেয়েছেন তিনি। এরপর ডেমরা থানাধীন কোনাপাড়া মান্নান স্কুলে ৬৪নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্বরণসভা ও তাদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল, ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক ও স্ট্যামভেন্ডার কল্যান সমিতির সভাপতি ফায়জুল হক খান মৃর্ধা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান মাকসুদ, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদসহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম রাসেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম সোহেল। এছাড়াও ৪৯,৬০, ৬১,৬২,৫০,৬৬,৬৮,৬৯ ও ৭০ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে দোয়া-তবারক বিতরণের আয়োজন করা হয়। এতে প্রত্যেকটি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You must be logged in to post a comment.