সিদ্ধিরগঞ্জে ভেজাল খাদ্য সামগ্রীসহ গ্রেফতার ১
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জের পশ্চিম পাইনাদী এলাকা থেকে বিপুল পরিমাণ ভেজাল পণ্যসহ বাদল (৩৫) নামে একজনকে আটক করেছে র্যাব।
এ সময় তার কাছ থেকে নকল শিশু খাদ্যসহ বিপুল পরিমাণ নকল খাদ্য সামগ্রী জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় র্যাব-১১ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাতে তাকে আটক করা হয়।
মাহমুদুল হাসান জানান, আটক ব্যক্তি ভেজাল পণ্য ব্যবসার সাথে জড়িত। তিনি ভেজাল পণ্য উৎপাদন, ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

You must be logged in to post a comment.