leadnewsতথ্যপ্রযুক্তি

হুয়াওয়ের চার ক্যামেরার ফোন বাজার

সাধারণত হুয়াওয়ে ঢাকঢোল পিটিয়ে নতুন ফোন বাজারে আনে। এজন্য থাকে জমকালো আয়োজন। কিন্তু এবার তার ব্যতিক্রম হলো। অনেকটা নিরবেই মালয়েশিয়ার বাজারে আসলো হুয়াওয়ের নতুন একটি ফোন। মডেল নোভো টু আই। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে চারটি ক্যামেরা আছে। রিয়ারে দুইটা। ফ্রন্টে দুইটা।

হুয়াওয়ের নতুন ফোনটিতে ফুল ভিউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে আছে ৫.৯৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২১৬০x১০৮০ পিক্সেল।

স্ক্রিন টু বডি রেশিও ১৮:৯।

ফোনটিতে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর কিরিন ৬৫৯ চিপসেট এবং অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হয়েছে। এতে আছে ৪ জিবি র‌্যাম। রম আছে ৬৪ জিবি।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের ১৬ এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফির জন্য আছে ১৩ এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা। উভয় ক্যামেরায় এলইডি ফ্লাশগান আছে।

ফোনটিতে ব্যাকআপের জন্য ৩৩৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ফোনটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম ভিত্তিক ইএইউআই ৫.১ লেয়ারে চলবে।

নীল, কালো এবং সোনালি রঙে ফোনটি পাওয়া যাবে।