জন্মদিনের পার্টিতে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তরুণীকে ধর্ষণ করল ভাইয়ের বন্ধু
ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মীরুটের। সেখানে ১৯ বছর বয়সী এক তরুণী তারই জন্মদিনের পার্টিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তাদের মধ্যে ওই তরুণীর ভাইয়ের এক বন্ধুও রয়েছে।
জানা গেছে, গত ১১ আগস্ট জন্মদিন ছিল ভিকটিম তরুণীর। ওইদিন সন্ধ্যায় নিজের জন্মদিনের পার্টিতেই ধর্ষণের শিকার হন তিনি। পরদিন একটি হোটেলে আবারও ধর্ষণের শিকার হন ওই তরুণী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
গণমাধ্যমটি জানিয়েছে, নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ওই তরুণীকে ধর্ষণ করে ওই তিনজন। এসময় তাদের বাধা দিতে গেলে মারধরের শিকার হন ওই তরুণী। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হচ্ছেন মীরুটের বাসিন্দা শেখর, মোদিনগরের বাসিন্দা কৃষ্ণা ও অর্জুন। ওই তরুণীর মৃত ভাইয়ের বন্ধু ছিলেন শেখর।

You must be logged in to post a comment.