স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) নারায়ণগঞ্জ জেলার আলোচনা সভা অনুষ্ঠিত ।
বিশেষ প্রতিনিধিঃ : স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার সকালে ভূইঘর দারুচছুন্নাত মাদরাসার হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মোঃ শান্ত ইসলাম । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম ।
বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য মেহেদী হাসান সরকার, মোঃ এলিন তালুকদার, সহসভাপতি কবি সুরুজ্জামান, আব্দুস সাকুর,মোঃ আলী, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ ।
এ সময়ে প্রধান অতিথি মোঃ হারুন অর রশিদ বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও মাদরাসার জেনারেল শিক্ষকেরা অবহেলিত । পূণাঙ্গ উৎসব ভাতা, সরকারি শিক্ষকদের ন্যায় বাড়ি ভাড়া, মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান তিনি ।

You must be logged in to post a comment.