leadnewsডেমরা

ডেমরায় যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচী

ডেমরা নিউজঃ“মুজিব বর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান” এ স্লোগান নিয়ে রাজধানীর ডেমরায় বাংলাদেশ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার দুপুরে ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডের দারুন্নাজাত মাদ্রাসা ও শুকুরশী কবরস্থান এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখীল ও ঢাকা -৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সৌজন্যে এ কর্মসূচীর সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। এ সময় ফলজ, বনজ ও ঔষধী চারাসহ বিভিন্ন প্রজাতির ৩শ’ চারা রোপন করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।