স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা
জাতীয়
রাজনীতি
সারাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
পুঁজিবাজার
আদালত
খেলাধুলা
বিনোদন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
ফিচার
মতামত
সাক্ষাৎকার
চাকরির খবর
শিক্ষা
রাজপাট
প্রশাসন
প্রবাসের খবর
ইসলাম
স্বাস্থ্য
গণমাধ্যম
সাহিত্য
English
রাজধানী
বন্দর নগরী
অপরাধ ও দুর্নীতি
নির্বাচিত খবর
গেমস
ফেসবুক কর্নার
ভিডিও গ্যালারি
হোম
রাজনীতি
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৮, ১২:৩২ | আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৩:৫৮ | নিজস্ব প্রতিবেদক
| ঢাকাটাইমস
ফাইল ছবি
দুর্নীতির এক মামলায় রায়ের তারিখ ঘোষণা হওয়ার পর দিন দলের জ্যেষ্ঠ নেতাদের আলোচনার জন্য ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোমার জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বেগম খালেদা জিয়া। রাত সাড়ে আটটায় গুলশানে কার্যালয়ে এই বৈঠকটি হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে এই দুই কর্মকর্তা কিছু জানাতে পারেননি।
তবে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাকে সামনে রেখে রায়পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।
দলীয় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির এই মামলা নিয়ে বিএনপিতে উদ্বেগ স্পষ্ট। খোদ আদালতে খালেদা জিয়া বলেছেন, সরকার তার বিরুদ্ধে রায় দিয়ে তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চাইছে। আর বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণা হওয়ার পর দলের পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়াকে কারাগারে নেয়া হলে দেশে আগুন জ্বলবে।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দু্র্নীতি মামলাসহ খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে বলে জানিয়েছেন মামলা তদারকি করা আইনজীবী জাকির হোসেন ভুঁইয়া। এর মধ্যে দুর্নীতির মামলা পাঁচটি, যার প্রতিটিই চলমান আছে।
এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আগামী ৩০, ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি যুক্তি উপস্থাপন হবে। আর নাইকো, গ্যাটকো, বড়পুকুরিয়া দুর্নতি মামলায় এখনও বিচার শুরু হয়নি।
বাকি মামলাগুলো সব আন্দোলনে নাশকতার ঘটনায়, ১৫ আগস্ট জন্মদিন পালন এবং মুক্তিযুদ্ধে নিহতরে সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার ঘটনায় করা হয়েছে।
ঢাকাটাইমস/

You must be logged in to post a comment.