বাউফলে আধুনিক ধানকাটা মেশিন বিতরণ
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী):পটুয়াখালীর বাউফলে কৃষকের মাঝে আধুনিক ধানকাটা ও মাড়াই করা ( কম্পাইন্ড হারবেষ্টার) মেশিন বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার সময় উপজেলা চত্বরে ওই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষি মন্ত্রালায়ের কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তার মাধ্যমে এক সাথে ধান কাটা ও মাড়াই করা মেশিন বিতরণের ওই অনুষ্ঠান ঢাকা থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ,স,ম ফিরোজ(এমপি)। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতালেব হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান , উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বাউফল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান (সানা )উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের কৃষক হেলাল হাওলাদারকে আপাতত একটি আধূনিক ধানকাটা মেশিন দেয়া হয়েছে। বরাদ্দ স্বাপেক্ষে পর্যায়ক্রমে আরো ধানকাটা মেশিন কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

You must be logged in to post a comment.