সৌদিতে হামলার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ আইএসের
দুবাই: বাগদাদের হামলায় রক্তের দাগ এখনও শুকোয়নি, এরই মধ্যে সৌদি আরবে হামলার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করল জঙ্গি গোষ্ঠী আইএস৷
বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হল ২০ জনের। এই হামলার দায় শিকার করেছে আইএস জঙ্গিরা।
আইএসের প্রকাশ করা ভিডিওটিতে দেখা গেছে, পাঁচজন কালো মুখোশ পড়া জঙ্গিকে৷ ইরান ও সৌদি আরবে বসবাসকারী শিয়া নাগরিকদের উপরে হামলা চালানোর হুমকি দিয়েছে তারা৷ এমনই জানিয়েছে জঙ্গি সম্পর্কিত খবর প্রদানকারী মার্কিন সংস্থা সাইট৷
শুক্রবার সকালে বাগদাদে ব্যস্ত মার্কেটে এই বিস্ফোরণ হয়। আত্মঘাতী হামলায় নিজেকে উড়িয়ে দেয় জঙ্গি। শিয়া শহর কারবালার ঠিক পূর্ব দিকে মুসায়াব বাজারে এই আত্মঘাতী হামলা হয়। ঘটনায় এখনো পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে ও ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
গত মাসেই বাগদাদের আইসক্রিম পার্লারে জঙ্গি হামলায় ২৫ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। ওই ঘটনাতেই দায় শিকার করেছিল আইএস। এই জঙ্গি সংগঠন আগেই হুমকি দিয়েছিল যে তারা রমজান মাসে হামলার সংখ্যা বাড়াবে।

You must be logged in to post a comment.