Uncategorized

অতিরিক্ত সাড়ে ১২ হাজার হাজি পাঠানোর অনুমতি পেল

দেশের ৩২টি ওমরাহ হজ এজেন্সিকে অতিরিক্ত সাড়ে ১২ হাজারেরও বেশি হাজিকে চলতি বছর ওমরাহ হজে পাঠানোর অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এজেন্সিভেদে সর্বনিম্ন ২শ থেকে সর্বোচ্চ ৮শ জনকে হজে পাঠানোর অনুমতি দেয়া হয়। ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ-২) বেগম হাসিনা শিরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

যে ৩২টি এজেন্সিকে অতিরিক্ত ওমরাহ যাত্রী পাঠানোর অনুমতি দেয়া হয়, সেগুলো হলো- আর এইচ মজুমদার ট্রাভেলস, সঞ্জারি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল গাজি ট্রাভেলস লিমিটেড, মৌসুমী এয়ার ট্রাভেলস লিমিটেড, ভার্সেটাইল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, গালফ ট্রাভেলস, নিউ লাইন ট্রাভেল ইন্টারন্যাশনাল, গ্রান্ড মিডিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, উত্তরা ট্রাভেলস ইন্টারন্যাশনাল, খন্দকার এয়ার ইন্টারন্যাশনাল, খাজা এয়ার লাইনার, হাশেম এয়ার ইন্টারন্যাশনাল, এহসান এয়ার ট্রাভেলস, এয়ার কিং ট্রাভেল অ্যান্ড ট্যুরস, বারিধারা ওভারসিজ লিমিটেড, লতিফ ট্রাভেলস লিমিটেড, প্রিমিয়ার কনসালটেন্টস, সাইদ এয়ার ইন্টারন্যাশনাল, সন্দ্বিপ ওভারসিজ, আল এহসান লিমিটেড, এলআর ট্রাভেলস, অ্যাবকো ওভারসিজ, ইনামন এভিয়েশন লিমিটেড, এমসিও ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল মাকাম ট্রাভেলস, দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ফিকাস ট্রাভেলস ইন্টারন্যাশনাল, এয়ার ম্যাটকো ইন্টারন্যাশনাল, অশোক ট্রাভেলস, সফুরা এয়ার সার্ভিসেস, রাহাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও আনিকা এভিয়েশন লিমিটেড।

 

We are blogging regularly for the huffington post s writer wednesday paper writer column