ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে একটি মহল সরকারের সমালোচনা করে- প্রধানমন্ত্রী
দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে একটি মহল সংঘাত সৃষ্টির পায়তাঁরা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (০২ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি আরো বলেন, ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে মহলটি সরকারের সমালোচনা। উন্নয়নের গতি পছন্দ হয় না বলেই তারা দেশে সংঘাত সৃষ্টির অপচেষ্টা করছে। এভাবে চলতে পারে না।
উস্কানিদাতাদের গ্রেফাতার করলে তারা সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতা হরণের অভিযোগ করে বলে বৈঠকে জানান সরকার প্রধান।

You must be logged in to post a comment.