বৈশাখী ভাতা ও ৫ শতাংশ প্রবৃদ্ধি প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
ডেমরা নিউজঃবৈশাখী ভাতা ও ৫ শতাংশ প্রবৃদ্ধি প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিএমজিটিএ এর সভাপতি।
শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর ঢাকাস্থ অস্থায়ী কেন্দ্রীয় কার্যলয়ে এসোসিয়েশনের এক জরুরী সভায় এ কথা বলেন তিনি। বিএমজিটিএ এর সভাপতি মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে নেতৃবৃন্দ মার্চ মাসের এমপিও সাথে মাদরাসাসহ সকল বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানরে শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদান না করায় দূ:খ প্রকাশ করেন।
এ সময়ে সভাপতি মো. হারুন-অর – রশিদ এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ও ৫ শতাংশ প্রবৃদ্ধি প্রদানে মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। সভায় মহাসচিব মো. জহির উদ্দিন হাওলাদার বলেন,পহেলা বৈশাখের আগে বৈশাখী ভাতা প্রদান না করা হলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মসুচি ঘোষনা করা হবে।সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. সুলতান মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মো.ফজলুল বারী বেলাল,সিনিয়র যুগ্ম মহাসচিব মো.শান্ত ইসলাম,সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক খোরশেদ কবির মাসুদ,সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামন,মো.নেকবর হোসেন প্রমুখ।

You must be logged in to post a comment.