leadnewsঅপরাধডেমরা

ডেমরায় ১৬ কেজি গাঁজা সহ গ্রেফতার ১

ডেমরা নিউজ: ডেমরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডেমরা সার্কেল) অভিযানে ১৬ কেজি গাঁজা সহ মোঃ আব্দুল আউয়াল (৩০) একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার গাজার মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা। মঙ্গলবার দিবাগত রাত সালে ১১ টার দিকে স্টাফ কোয়াটার ডেমরা রামপুরা সড়কের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আউয়ালকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ওই রাতেই ডেমরা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। বর্তমানে আউয়াল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। গ্রেফতার আউয়াল কিশোরগঞ্জের তাড়াইল থানার নিয়ামতপুর গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরাতে ডেমরা থানার ওসি মোঃ শফিকুর রহমান বলেন, গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডেমরা থানা কে অভিহিত করলে এ ঘটনায় গ্রেফতার আউয়ালের  বিরুদ্ধে মামলা রুজু করা হয়।