শুরুতেই তাইজুলের আঘাত
শুরুতেই আঘাত হানলেন তাইজুল ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসে ব্রেন্ডন টেইলরকে ফিরিয়ে দিলেন তিনি। শর্ট থার্ডম্যানে রিয়াদের হাতে ধরা পড়েছেন টেইলর। ৫ বলে ৬ রান করেছেন তিনি।
ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ছয়টায়। কিন্তু বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় তা শুরু হয়েছে আটটায়। টস হেরে ব্যাট করতে নেমেছে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেটে ১৭ রান। ম্যাচে ওভার কমিয়ে ১৮ ওভার করা হয়েছে।
সেই বিশ্বকাপ থেকেই হারের বৃত্তের মধ্যে আছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা।
এরপর চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ হেরেছে সাকিব বাহিনী। তারপর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারে বিসিবি একাদশ।

You must be logged in to post a comment.