ডেমরা থানার সারুলিয়া বাজারে জামায়াতের উদ্দ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা থানার ৬৮ নং ওয়ার্ড এর সারুলিয়া বাজার শাখার উদ্যোগে সারুলিয়া বাজারের চা পট্টিতে আজ দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্ভোধন করেন ঢাকা ৫ আসনের বাংলাদেশ জামায়ত ইসলামী মনোনিত এমপি পদ প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন।
এ সময় তিনি বলেন- দেশের সাধারন মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কষ্ট করছে। আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের সীমাবদ্ধতা রয়েছে। যদি আপনদের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করতে পারি তাহলে আমরা মানুষের স্বাস্থ্য সেবাসহ সকল সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। এ সময় তিনি অরো বলেন, অত্র এলাকার বিভিন্ন সমস্যা যেমনঃ রাস্তাঘাট, খেলার মাঠ, হাসপাতাল, জলাবদ্ধতা, মাদকাসক্তি সহ বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে মেডিসিন, চর্ম, ও চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। মহিলা, শিশু ও পুরুষ সব মিলিয়ে প্রায় চার শতাধিক মানুষ এই চিকিৎসা সেবা গ্রহন করেন। বিশেসজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ বিতরন করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্প বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য এবং ডেমরা জোনের সহকারী পরিচালক ৬৮ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী।
আরো উপস্থিত ছিলেন, ৬৮ মধ্য সারুলিয়া বাজার শাখার সভাপতি জনাব সেক্রেটারি- মোহাম্মদ গিয়াস উদ্দিন, ৬৮ মধ্য পাথর ঘাট শাখার সভাপতি, মোহাম্মদ রহমাতুল্লাহ, ৬৮ পশ্চিম, রসুলনগর সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন,ডাঃ মোহাম্মদ মোশারফ হোসেন, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোঃ নাসির উদ্দিন, রুহুল আমিন সরকারসহ আরো অনেকে।

