সারা দেশ

বাউফলে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় ফ্রি যাত্রী সেবা

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় পটুয়াখালীর বাউফলে ফ্রি অটোযাত্রী সেবা চালু করা হয়েছে। পৌর ছাত্র দলের সদ্য সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদের উদ্যেগে আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক থেকে এ যাত্রী সেবা চালু করা হয়। পৌর শহর ও উপজেলার বিভিন্ন রুটে সাধারণ মানুষ বিনামূল্যে এ সেবা পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মিজান,কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি রিয়াজ,নওমালা আবদুর রশিদ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পাভেল,পৌর ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, সাজিদ,রেদোয়ান,সাহেদ,সাফিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় কান্না জড়িত কন্ঠে ফাহাদ বলেন, খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীসেবা চলবে তিন দিনব্যাপী। বেগম জিয়া যেন দ্রুত সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই।

০৫/১২/২৫