leadnewsশিক্ষা

শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য কুচক্রী মহল মগজ ধোলাই করছে: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল মগজ ধোলাই করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আর এ ক্ষেত্রে তারা ব্যবহার করছে সামাজিক যোগাযোগমাধ্যম।

শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যুগোপযোগী শিক্ষাব্যবস্থার জন্য নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হচ্ছে। এই বিষয় নিয়ে কেউ গুজবে কান দেবেন না।

সমাবর্তনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সম্পাদক ড. হাসিনা খান, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও শফিকুল আযম খান চঞ্চল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে ৮৩৪ জন গ্রাজুয়েটকে সনদ দেওয়া হয়।