ডেমরায় সৎ মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ:বাবা জেলে
ডেমরা নিউজ:ডেমরায় দিনের পর দিন ১৬ বছর বয়সের কিশোরী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে মারুফ ছৈয়াল (৪২) নামে এক লম্পটের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ডেমরা থানায় আদালতের নির্দেশে মারুফের বিরুদ্ধে মামলা করেন মেয়েটির মা ফাতেমা বেগম। এর আগে একই ঘটনায় ওই নারী গত ১৫ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ মারুফকে গ্রেফতার করে আদালতে পাঠায়। বর্তমানে মারুফ জেল হাজতে রয়েছে। এদিকে ঘটনাস্থল ডেমরা থানা এলাকা হওয়ায় আদালত দ্বিতীয় মামলাটি করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। ডেমরার পাড়া ডগাইর নতুন পাড়া এলাকার ভাড়াটিয়া লম্পট মারুফ শরীয়তপুরের পালং থানার ২ নং ওয়ার্ড পৌরসভার মৃত নুর মোহাম্মদ ছৈয়ালের ছেলে।
বাদীর বরাতে মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় গত ৬ বছর আগে ফাতেমা বেগমের সঙ্গে বিয়ে হয় মারুফের। আগের সংসারে জন্ম নেওয়া ১৬ বছর বয়সের এক মেয়েসহ ডেমরায় মারুফের সঙ্গে বসবাস করে আসছিলেন তারা। এদিকে ফাতেমা জীবিকার তাগিদে প্রতিনিয়ত বাইরে থাকায় প্রায়ই মারুফ কৌশলে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে কু—প্রস্তাব দিতেন।
ওসি আরও বলেন, গত ৮ মে নোয়াখালী গ্রামের বাড়ীতে ফাতেমার মায়ের মৃত্যু সংবাদে সবাই ওখানে যায়। ওই দিনই মারুফ সুযোগ পেয়ে ফাতেমাকে গ্রামে রেখে মেয়েটিকে নিয়ে ডেমরায় বাসায় এসে রাতের বেলা ধর্ষণ করে। এভাবে ২০ দিন ধরে মেয়েটি লাগাতার ধর্ষিত হয়। সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর ধর্ষিত হলে ফাতেমা বিষয়টি টের পেয়ে মেয়েকে জিজ্ঞেস করলে সে বিস্তারিত খুলে বলে।

You must be logged in to post a comment.