লক্ষীপুরে ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
ফিরোজ আলম:লক্ষ্মীপুরের রায়পুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এবং বাল্যবিয়ে দিতে নিষেধ করায় ডাব বিক্রেতা সেজে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার চেয়ে সোমবার (১৫ জুন) সন্ধ্যায় স্কুলছাত্রীর মা রায়পুর থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ আনা হল , উপজেলার বামনী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বামনী গ্রামের জাকির হোসেনের ছেলে রাছেল হোসেন, শারমিন আক্তার, জাহাঙ্গীর হোসেনের ছেলে ইমন হোসেন শুভ ও আরিফ হোসেনের বিরুদ্ধে।।সূত্র জানায়, ওই ছাত্রী বামনী ইউনিয়নের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। সহপাঠি ইমন হোসেন তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেয়। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠকে ছাত্রীকে হয়রানি না করার জন্য ইমনকে সতর্ক করা হয়। গত ঈদুল ফিতরের দিন ইমন কৌশলে ওই ছাত্রীকে ঘুরতে নিয়ে যায়। এ সময় ইমনের সহযোগীরা সঙ্গে ছিল। একপর্যায়ে ছাত্রীর গলায় ও হাতে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। এ সময় জোরপূর্বক তার কয়েকটি আপত্তিকর ছবি তোলা হয়। পরে একটি অলেখা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে ইমনের বাবা জাহাঙ্গীর প্রায়ই মোবাইল ফোনে ওই ছাত্রীর মাকে কল দিয়ে তার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাপ দেয়। কিন্তু বাল্যবিয়ে দিতে নিষেধ করায় গত বৃহস্পতিবার দুপুরে সহযোগী আরিফ ডাব বিক্রেতা সেজে ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আরিফ পালিয়ে যায়। ব্যর্থ হওয়ায় জোরপূর্বকভাবে তোলা ওই ছাত্রীর আপত্তিকর ছবিগুলো রবিবার (১৪ জুন) অপর সহযোগী রাসেল তার ফেসবুক আইডিতে পোস্ট করে। সেখানে খারাপ কিছু লেখাও পোস্ট করে রাছেল। এ ঘটনা সহ্য করতে না পেরে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে মেয়েকে নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছেন প্রবাসফেরত বিধবা মা।
রায়পুর থানার এসআই কুদ্দুছ মিয়া বলেন, বিষয়টি নিয়ে ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You must be logged in to post a comment.