ডেমরায় বিনামূল্যে সাধারন মানুষের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা প্রদান
ডেমরা নিউজঃ ডেমরায় বিনামূল্যে সহস্রাধিক মানুষের মাঝে চিকিৎসা ও ওষুধ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মেডিকেল ডিটাচমেন্ট সিএমএইচ ঢাকা’র পরিচালনায় ও লজিষ্টিকস এরিয়া বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়। শীতকালীন প্রশিক্ষন নবদিগন্তের ২০২১/২২ এর আওতায় ঢাকা সিএমএইচ এর পক্ষ হতে এবং লে: কর্নেল মো: আব্দুর রহিমের নেতৃত্বে মেডিকেল ডিটাচমেন্ট বিনামূল্যে এ চিকিৎসা সহায়তা প্রদান করে আসছেন। গত সপ্তাহেও ডেমরা ও নারায়নগঞ্জে প্রায় ১ হাজার ৫ শ মানুষের মাঝে এ চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে লে: কর্নেল মো: আব্দুর রহিম জানায়, সাধারণ মানুষের মাঝে চিকিৎসাসেবা ও ওষুধ সহায়তা প্রদানের লক্ষ্যে আগামি ১৩ জানুয়ারী পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

You must be logged in to post a comment.