রূপগঞ্জে দরিদ্র ও দুস্থ্য প্রতিবন্ধীদের মাঝে ভ্যান গাড়ি, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরন
জাহৃঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্র ও দুস্থ্য প্রতিবন্ধীদের মাঝে ভ্যান গাড়ি, হুইল চেয়ার,সেলাই মেশিন বিতরন করা হয়। রবিবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ বিতরন সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবন্ধীদের মাঝে ৫০ টি হুইল চেয়ার , দরিদ্র দু¯্য’ পরিবারের মাঝে ৮৮ সেলাই মেশিন ও ৪৫ টি ভ্যান গাড়ি বিতরন করা হয়। অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রিয়াজ উদ্দিন দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোলায়মান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া,দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা কৃষক লীগের সভাপতি আরাফত আলী,মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের এজিএস সোহেব আহমেদ সোহাগ,ঠিকাদার নুরুল ইসলাম, প্রমুখ।

You must be logged in to post a comment.