রূপগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
জাহাঙ্গীর আলম হানিফ: রূপগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ আলোচনা সভা ও র্যালীর উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা.সাইদ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.খলিল সিকদার, সহসভাপতি মকবুল হোসেন, জিএম শহিদ, এসএম শাহাদাত, সাইফুল ইসলাম, আরএমও ডা. ফয়সাল আহমেদ।
এ সময় জনসাধারণের উন্নত স্বাস্থ্য নিশ্চিত ও শরীর সুস্থ্য রাখতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন অতিথিরা। এ পুষ্টি সপ্তাহ বৃহস্পতিবার শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

You must be logged in to post a comment.