ডেমরায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
ডেমরা নিউজ:
ডেমরায় অজ্ঞাত এক বৃদ্ধের (62) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । মঙ্গলবার দুপুর সোয়া ১ টার দিকে ডেমরা-রামপুরা সড়কের আমুলিয়া এলাকার কেয়া প্যাকেজিং ইন্ডাষ্ট্রীজের পেছনে এ লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। লাশের পড়নে ছিল পরনে সাদা ও আকাশি কালার রঙের ফুলহাতা শার্ট, শার্টের ভিতরে গোলগলা সাদা গেঞ্জি ও কালো ফুলপ্যান্ট। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. সেলিম বলেন, মঙ্গলবার দুপুরে আমুলিয়াস্থ নড়াইবাগ ইসলামীয়া মাদ্রাসার জন্য বরাদ্ধকৃত খালি জায়গা থেকে মৃতের লাশ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত লাশের পরিচয় মিলেনি। বর্তমানে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রক্ষিত রয়েছে। মৃত ব্যক্তির পরিচয়সহ মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা অব্যাহত আছে।
লাশের সুরতহালে জানা যায়, উচ্চতা অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, মাথার চুল ও দাড়ি কাচা পাকা। মরদেহের ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

You must be logged in to post a comment.