রূপগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ রাজিব ও ফারুক মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর সদস্যরা। সোমবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজিব বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চরভাটারা এলাকার জালালের ছেলে ও ফারুক মিয়া চনপাড়া এলাকার মোশারফের ছেলে।
র্যাবের ডিএডি (পুলিশ পরিদর্শক) সাজ্জাদ হোসেন জানান, সোমবার রাতে রূপগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চনপাড়া এলাকা থেকে ১২৫ পিছ ইয়াবাসহ রাজিব ও ফারুককে গ্রেফতার করা হয়

You must be logged in to post a comment.