leadnewsঅপরাধসারা দেশ

বাউফলে চোখ উৎপাটন মামলার প্রধান আসামী গ্রেপ্তার

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পূর্ব বিরোধের জেরে মিন্টু মৃধা নামে এক ব্যাক্তির চোখ উৎপাটন ঘটনার ৯ ঘন্টা পর মামলার প্রধান আসামী সোহেল মাতুব্বরকে গ্রেপ্তার করেছেন ঢাকা মেট্রপলিটন পুলিশ(ডিএমপি )এর একটি টিম। শুক্রবার রাত ১০টায় ঢাকার লালবাগ থানার লালকুঠি লঞ্চ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, সোহেল শুক্রবার বিকালে বরিশাল থেকে গ্রীণ লাইন লঞ্চে ঢাকার লালবাগ থানার লালকুঠি লঞ্চ ঘাট এসে নামে। এ সময়ে ডিএমপি পুলিশের একটি টীম তাকে গ্রেপ্তার করে। তাঁকে(সোহেল)কে বাউফল থানায় নিয়ে আসা হচ্ছে।
উল্লেখ্য,শুক্রবার দুপুরে মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা উচা ব্রিজের কাছে কতিপয় দুর্বৃত্তরা বাউফল সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের বাসিন্দা মিন্টু মৃধাকে (৪০) এলাপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে এবং তার বাম চোখ উপরে ফেলে। এ ঘটনায় ওই রাতেই মিন্টু মৃধার স্ত্রী রাজিয়া বেগম সোহেল মাতুব্বরকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।