রামপুরা ট্রাফিক জোনের র্যালী
ডেমরা নিউজঃ : রামপরা ট্রাফিক জোনের উদ্যেগেে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে র্যালী বের করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় রামপুরা ব্রীজ থেকে এ র্যালী বের করা হয়। র্যালীটি রামপুরা ব্রীজ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই এলাকায় এসে শেষ হয়। এ সময়ে উপস্থিত ছিলেন রামপুরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এ.এস.এম মুক্তারুজ্জামান, টিআই মো: মনির হোসেন (প্রশাসন), টিআই বিপ্লব ভৌমিক, টিআই নুরুন্নবী সরকার সহ অন্যরা।
টিআই বিপ্লব ভৌমিক বলেন, জনগনের মাঝে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতোপূর্বে বিভিন্ন কর্মসূচি পালন করেছে রামপুরা ট্রাফিক জোন। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমরা র্যালীটি বের করেছি।

You must be logged in to post a comment.