যাত্রাবাড়ী থেকে নব্য জেএমবির ৩ সদস্য গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামীম গ্রুপের (নব্য জেএমবি) তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার তিনজন হলেন- মো. সাইফুল ইসলাম, আবদুল মতিন এবং ইবাদ। র্যাবের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-১১ এর অধিনায়ক লে.কর্নেল কামরুল হাসান জানান, গ্রেফতার তিনজন সারোয়ার-তামীম গ্রুপের (নব্য জেএমবি) সদস্য এবং তাদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
ঈদকে কেন্দ্র করে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা -এমন প্রশ্নের জবাবে তিনি জানান, গ্রেফতারদের জিজ্ঞাবাদের বিস্তারিত জানা যাবে। আপাতত এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
Wählen sie links hausarbeit download oben im fenster das objekt aus, welches sie bewegen wollen

You must be logged in to post a comment.