Uncategorized

অবসর ও কল্যাণ তহবিলে ১০% কর্তনের সিদ্ধান্তে ক্ষোভ : বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন

প্রেস বিজ্ঞপ্তি:
শুক্রবার বিকালে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এসোসিয়েশনের সভাপতি মো. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এসোসিয়েশনের মহাসচিব মোঃ জহির উদ্দিন হাওলাদার এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীর বেতন থেকে অবসর ও কল্যাণ তহবিলে ১০% কর্তনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তিনি আরো বলেন আগে ৫% ইনক্রিমেন্ট দেয়া হোক তারপর ১০% কর্তনের সিদ্ধান্ত নেয়া হোক।ছাড়া তিনি অনতিবিলম্বে বেসরকারি শিক্ষক কর্মচারীকে সরকারী কর্মকর্তা-কর্মচারীর মত বৈশাখি ভাতা,১০০% উৎসব ভাতা ও সম্মানজনক বাড়ি ভাড়া প্রদান করে বেতন বৈষম্য দূরীকরণে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষার মানোন্নয়ন ও বেতন বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিকল্প নেই এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে আগে শিক্ষকের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। নেতৃ বৃন্দ আরও জানান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট –এর সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু একজন বেসরকারী শিক্ষ নেতা হয়ে কিভাবে এরকম একটি আত্মঘাতি সিদ্ধান্তকে সমর্থন করলেন তা বোধগম্য নয় এবং দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা হলে ঈদ-উল ফিতরের পরে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. ফজলুল বারী বেলাল, যুগ্ম-মহাসচিব মো. জাহাঙ্গীর আলম,মোঃ হোসনি মোবারক, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শান্ত ইসলাম, মোঃ কামরুজ্জামান, মোঃ হানিফ উদ্দিন খান প্রমুখ।

Assistance is available writing a paper online primarily for those with financial need who are pursuing careers in the helping professions