মুজিববর্ষে মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি।
পটুয়াখালী প্রতিনিধি : মুজিববর্ষে মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ ) পটুয়াখালী জেলা ।
আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের হল রুমে সংগঠনের জেলা কমিটির এক সভায় এ দাবি জানানো হয় । পটুয়াখালী জেলা কমিটির সভাপতি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ শান্ত ইসলাম ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকার ।সভায় বিএমজিটিএ এর জেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । 
এসময় বক্তারা, মাদ্রাসা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি শিক্ষকদের ন্যায় শতভাগ বাড়ি ভাড়াসহ সম্পতি প্রকাশিত মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করার আহ্বান জানান । আলোচনা শেষে মোঃ সোহরাব হোসেনকে সভাপতি, মোঃ জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মোঃ লোকমান হাকিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫সদস্য বিশিষ্ট জেলা কমিটি পুর্নগঠন করা হয় ।

You must be logged in to post a comment.