Uncategorized

ডেমরায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

মো. মাহবুবুর রহমান ভূইয়া:ডেমরায় প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে প্রেমিক মো. ইখতিয়ার হাসান আবিরকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। আবির মুন্সিগঞ্জের সদর থানার কাজিয়ার চর গ্রামের মো. বাদল বেপারীর ছেলে। তারা ডেমরার কোনাপাড়া চিশতিয়া রোডের আনোয়ার হোসেন দুলালের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় ভুক্তভোগী ওই মেয়ে বাদী হয়ে রোববার সকালে ডেমরা থানায় ধর্ষক আবিরের বিরুদ্ধে মামলা করলে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী ও তার পরিবারের বরাত দিয়ে ডেমরা থানা পুলিশ  জানায়, ধর্ষক আবিরের সঙ্গে গত ২ বছর যাবত ১৭ বছর বয়সী ওই তরুনীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।  তিনি ডেমরার একটি বেসরকারী  কলেজের এইচএসসি  প্রথম বর্ষের ছাত্রী। তার বাবা একজর প্রেসারের রোগী।  গত ১ জুলাই বিকাল ৩ টায় তার বাবার ওষুধ আনার জন্য কোনাপাড়া চিশতিয়া রোডের বাবুর ফার্মেসীর উদ্দেশ্য বের হয়।  এ সময় ধর্ষকের বাড়ির পাশের গলি দিয়ে যাওয়ার পথে ধর্ষক আবিরের সঙ্গে মেয়েটির দেখা হয়। এদিকে রাস্তা থেকে আবির মেয়েটিকে জরুরী কাজের কথা বলে কৌশলে তাদের ভাড়া বাসায় নিয়ে যায়। এ সময় বাসার দরজা-জানালা বন্ধ করে ভুক্তভোগীর দুই হাত বেধে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
ডেমরা থানার এসআই উৎপল দত্ত্ব অপু  জানায়, ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে মেয়েটির বাবা মুঠোফোনে বলেন, ধর্ষক আবির বিয়ের প্রলোভনে আমার মেয়েকে জোর পূর্বক ধর্ষণ করেছে। সে একজন বখাটে। আমি মহামান্য আদালতের কাছে এ ঘটনার সঠিক বিচার চাই।

I feel like i’m losing it this morning and missing something very simple, go immediately lol