Uncategorized

ডেমরায় বিয়ের প্রলোভনে যুবতী ধর্ষণ

ডেমরা নিউজ: ডেমরায় বিয়ের প্রলোভনে লাগাতার ধর্ষণের শিকার হয়েছেন ২০ বছরের এক যুবতী। এ ঘটনায় ভুক্তভোগী ওই যুবতী বুধবার রাতে ডেমরা থানায় ধর্ষক মো.সাফায়াত ওরফে জীবনের (২৮) বিরুদ্ধে মামলা করেন। তবে লম্পট জীবন পলাতক রয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। সে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ দোতলা মসজিদ এলাকার মো. মাহবুবুবের ছেলে।
ধর্ষিতার বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার ¯েœহাশীষ রায় জানায়, গত ৮ বছর আগে মোবাইল ফোনের পরিচয়ের এক পর্যায়ে ধর্ষকের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক চলাকালীন সময়ের ১ বছর পরে প্রতারক জীবন অন্য একটি মেয়েকে বিয়ে করে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। গত ৫ মাস আগে জীবন আবার কৌশলে মোবাইল ফোনে মেয়েটির সঙ্গে যোগাযোগ করে তার স্ত্রীকে তালাক দেয়ার কথা জানায়। পরে কৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে পুণরায় ধর্ষিতার সম্পর্ক স্থাপন করে গত ৮ জুন মেয়েটিকে গ্রামের বাড়ি থেকে ডেমরায় একটি ভাড়া বাড়িতে নিয়ে আসে। স্বামী-স্ত্রীর পরিচয়ে মেয়েটিকে ওই ভাড়া বাড়িতে রেখে জীবন মাঝে মধ্যে যাওয়া আসার পাশাপাশি বিয়ের প্রলোভনে ধর্ষন করতো। বিয়ের কথা বললেই মেয়েটিকে ধোকা দিত জীবন। ¯েœহশীষ আরও জানায়, গত ১৮ আগষ্ট রাতে ধর্ষক জীবন বাড়িতে এসে পুণরায় মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। যেখানেই পালিয়ে বেড়াক জীবনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।