মাধ্যমিকের ফলাফল জানবেন যেভাবে
নূর আলম ভূঁইয়া:দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল (৬ মে) প্রকাশিত হবে। মোবাইলের মাধ্যমে ফলাফল জানা যাবে।
মোবাইলে এসএমএসে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের এর নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ SSC DHA 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে ফলাফল।
মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরুপ Dakhil MAD 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এছাড়া এসএসসি ভোকেশনালের জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন : SSC TEC 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উল্লেখ্য, গত বছর পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৪ হাজার ৭৬১ জন। এ সংখ্যা আগের বছরের চেয়ে পাঁচ হাজার জন কম।

You must be logged in to post a comment.