leadnewsসারা দেশ

বিএমজিটিএ এর পটুয়াখালী জেলা কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর পটুয়াখালী জেলা কমিটির উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ  বিকেলে পটুয়াখালী স্কাউট ভবন অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । সংগঠনের আইন সম্পাদক ও জেলা কমিটির সভাপতি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ শান্ত ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ হাওলাদার, মোঃ মনিরুজ্জামান খোকন, স্বপন কুমার খাসকেল, মোঃ জাকির হোসেন, দেলোয়ার হোসেন দুলাল   প্রমুখ । এ সময়ে মোঃ শান্ত ইসলাম বলেন, শতভাগ বোনাস না পাওয়ায় শিক্ষকদের মনে হতাশা নেমে এসেছে এবং অনেক শিক্ষক ফোনে আমার কাছে ক্ষোভ প্রকাশ করেন। তাই বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে সরকারি শিক্ষকদের ন্যায় বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতার জোর দাবি জানান তিনি । দাবি পূরণ না হলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা ।