leadnewsসংগঠনসারা দেশ

মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি ।

জসিম উদ্দিন: মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) টাঙ্গাইল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার সকালে  এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব কে,এম শামীমের সভাপতিত্বে  অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য মোঃ হারুন অর রশিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মো: শান্ত ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো: আব্দুল মোমেন,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি মো: জয়নাল আবেদীন,বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আলম, মেহেদী হাসান সরকার,সহ সভাপতি আব্দুস শাকুর,নারায়নগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা  শাহআলম ,যুগ্ম মহাসচিব মেহেদী হাসান,প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন,সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,  সাহিত্য ও পাঠাগার সম্পাদক জনাব আজহারুল ইসলাম মুক্তা বক্তব্য রাখেন।

এ সময়ে বক্তারা জ্যেষ্ঠ প্রভাষক পদ বাতিল করে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি শিক্ষকদের ন্যায় শতভাগ বাড়ি ভাড়া ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান ।

সম্মেলনে কন্ঠ ভোটে  কে এম শামীম কে টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক  এলিন তালুকদারকে সাধারন সম্পাদক  আবু বক্কর কে সাংগঠনিক সম্পাদক, খলিলুর রহমান কে যুগ্ম সাধারন সম্পাদক এবং  আব্দুর রবকে সহ সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে জেলার সবগুলো উপজেলার বিমজিটিএ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।