leadnewsডেমরাশিক্ষা

ডেমরায় নবমল্লিকা মডেল একাডেমীর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

ডেমরা নিউজঃ: ডেমরায় নবমল্লিকা একাডেমীর বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস রিমা হোসেনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এশিয়ান টিভি, এশিয়ান রেডিও ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো: হারুন অর রশিদ( সিআইপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুরা ট্রাফিক জোনের টি আই বিপ্লব ভৌমিক, সাবেক মেম্মার জসিম উদ্দিন মজুমদার,বন্ধন খেলাঘর আসরের সাধারন সম্পাদক মিজানুর রহমান, ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান পলিন, মহিলা কাউন্সিলর প্রার্থী রাজিয়া চৌধূরী মিতা, আব্দুর রব মাস্টার ও ইঞ্জিানয়ার নুরুল হক প্রমূখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি রামপুরা ট্রাফিক জোনের টি আই বিপ্লব ভৌমিককে ডেমরা-স্টাফ কোয়াটার এলাকায় যানজট নিরসন ও শিক্ষা প্রতিষ্ঠানে ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । এ সময়ে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্রিড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।