মাদরাসা শিক্ষকদের সেপ্টম্বর মাসের বেতনের চেক ছাড়
এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর-২০১৭ মাসের বেতনের সরকারি অংশের চেক ছাড় হয়েছে। আজ ৩ অক্টোবর মঙ্গলবার চেকগুলো নির্দিষ্ট ব্যাংকে পাঠানো হয়েছে। ১০ই অক্টোবর পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা তাদের স্ব স্ব এ্যাকাউন্ট থেকে বেতন-ভাতা তুলতে পারবেন।
গত ২৭ সেপ্টেম্বর কারিগরি অধিদপ্তরাধীন শিক্ষক-কর্মচারীদের বেতনভাতার চেক ব্যাংকে পাঠানো হয়েছে। স্কুল ও কলেজের চেকও ছাড় হতে পারে আজ। এমন ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষষ্ট কর্মকর্তারা।

You must be logged in to post a comment.