leadnewsআন্তর্জাতিক

এ বছরেই ১’শ ব্যক্তির শিরোচ্ছেদ কার্যকর করেছে সৌদি আরব

সৌদি আরবের রিয়াদে শততম নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত শিরোচ্ছেদের শিকার ব্যক্তিদের সংখ্যা ১০০ জনে দাঁড়াল।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, একজন সৌদি নাগরিককে হত্যা করার অপরাধে মুজাব বিন জাবহান বিন আলীকে নামক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শিরোচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার নিন্দা জানিয়েছে।

এ্যামনেষ্টির প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড শাস্তি প্রদানের ক্ষেত্রে ইনসাফ রক্ষা করা হয়নি। জোরপূর্বক স্বীকারোক্তির মাধ্যমে এ শাস্তি দেওয়া হয়েছে।

এর আগে ২০১৬ সালে মোট ১৫৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব।
তার আগের বছর ২০১৫ সালে ৭১ জন বিদেশি নাগরিকসহ ১৫৮ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব। ১৯৯৫ সালের পর দেশটিতে এক বছরে এত বেশি সংখ্যক মানুষের শিরোচ্ছেদ করা হয়নি।

সূত্র : আল-জাজিরা