মাতুয়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
ডেমরা নিউজ:যাত্রাবাড়ীর মাতুয়াইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের স্বরনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার বিকেলে যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনু । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শান্ত নুর খান শান্ত । বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,আলা আমিন মোল্লা ও রেজাউল করিম প্রমুখ ।
অনুষ্ঠানের সার্বিক,তত্ত্বাবধানে ছিলেন ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ লিংকন ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী,মাতুয়াইল ও ডেমরা এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের শত শত নেতা কর্মীগন।

You must be logged in to post a comment.