সৌদির তেল স্থাপনা ও রিয়াদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুথিরা সৌদি আরবের পূর্ব-পশ্চিম অপরিশোধিত তেল পরিবহন পাইপলাইনের পাম্পিং স্টেশন ও রিয়াদ বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে। সোমবার (২৬ অক্টোবর) গোষ্ঠীটি এ দাবি করে।
এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী সানায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এর মধ্যে একটি কেন্দ্র থেকে রিয়াদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে দাবি করে জোটটি। তাদের ভাষ্য অনুযায়ী, ওই ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করা হয়েছে।
তবে হুথিদের দাবি করা হামলার বিষয়ে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি।ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা হুথিরা সৌদি আরবের বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব বৃহত্তর আঞ্চলিক সংঘাতের মধ্যে চাপের মুখে পড়েছে।হুথিরা

