Uncategorized

মহিলা বিষয়ক অধিদপ্তরে চাকরি

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলাবিষয়ক অধিদপ্তর জনবল নিয়োগ দেবে। অধিদপ্তর পরিচালিত ‘সোনাইমুড়ী, কালীগঞ্জ, আড়াইহাজার, মঠবাড়িয়া উপজেলায় ট্রেনিং সেন্টার ও হোস্টেল নির্মাণ’ প্রকল্পের আওতায় তিন ধরনের পদে ১২ জনকে এই নিয়োগ দেবে বলে সম্প্রতি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। প্রার্থীরা প্রকল্প মেয়াদকালীন অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক বা সরাসরি এই নিয়োগ পাবেন।

ইন্সট্রাক্টর (চুক্তিভিত্তিক) পদে চারজন (আধুনিক গার্মেন্টস ও এমব্রয়ডারি, পেস্ট্রি অ্যান্ড বেকারি- প্রোডাকশন, বিউটিফিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস- কনজুমার), মেট্রন পদে চারজন (সরাসরি), হিসাবরক্ষক কাম স্টোরকিপার পদে চারজনসহ (সরাসরি) মোট ১২ জন প্রার্থী এই নিয়োগ পাবেন।

ইন্সট্রাক্টর পদের জন্য সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া মেট্রন ও হিসাবরক্ষক কাম স্টোরকিপার পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম পাস হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীদের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আগামী ১৪ জুন, ২০১৭ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। পাশাপাশি মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

ইন্সট্রাক্টর পদে প্রতি মাসে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৭ হাজার ৬৫০ টাকা। এ ছাড়া বাকি দুটি পদে নিয়োগপ্রাপ্তদের বেতন হবে ১৬ হাজার ২৫০ টাকা।

নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরমটি পাওয়া যাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় (www.mowca.gov.bd) এবং মহিলাবিষয়ক অধিদপ্তর (www.dwa.gov.bd)-এর ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুয়ায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণকৃত আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। আবেদন করার ঠিকানা ‘প্রকল্প পরিচালক, সোনাইমুড়ী, কালীগঞ্জ, আড়াইহাজার, মঠবাড়িয়া উপজেলায় ট্রেনিং সেন্টার ও হোস্টেল নির্মাণ প্রকল্প, মহিলাবিষয়ক অধিদপ্তর (পঞ্চম তলা), ৩৭/৩ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা’। আবেদন করা যাবে ১৪ জুন, ২০১৭ পর্যন্ত।

Questions match people to http://collegepapers.co.uk/ paragraphs, who said what